প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

চান্দলায় যুব উম্মুক্ত সমাজ কল্যান পরিষদের আত্মপ্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি :

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ৫নং ওর্য়াডে একঝাঁক তরুন যুবকদের সমন্বয়ে ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন “চান্দলা যুব উম্মুক্ত সমাজ কল্যান পরিষদ ”এর নতুন আত্মপ্রকাশ আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হয়। আলোচনা সভাটি শুক্রবার বিকাল ৫টায় চান্দলা তাল্লুকপাড়া ফরিদ সওদাগর বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রধান উদ্দেশ্য হল সমাজের বর্তমান ছাত্র/ছাত্রীদের সম্ভাবনাময় গুনাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা ও তাদের নৈতিক মূল্যবোধের দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

আত্মমানবতার সেবায় স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানো, অরাজনৈতিক সামাজিক জনকল্যাণমুখী কর্মকান্ডে এগিয়ে আসা,সংগঠনের নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার, মেরামত, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ , শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ,রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন ,খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বনভোজন, ,ভাষা দিবস ,স্বাধীনতা দিবস ও মহান বিজয় দিবস পালন করাসহ দারিদ্রদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে চান্দলা ৫ নং ওর্য়াডের (পদুয়া,খামাচাড়া,খলিফাপাড়া,মিয়া বাড়ি, রামচন্দ্রপুর,শান্তিনগর) তরুন যুবকরা সহ আরো গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্তিত ছিল ।
স্বেচ্ছাসেবী সংগঠন “ চান্দলা যুব উম্মুক্ত সমাজ কল্যান পরিষদ ” এর স্বার্বিক পরিচালনায় আছেন মোঃ নুরুল মবিন ,মোঃ কাদের, মোঃ মনির হোসেন খান , মোঃ আকরাম হোসেন , মোঃ সুজন খান , মোঃ অপু ,মোঃ লোকমান হোসেন খান সহ আরো অনেকে।

প্রিন্ট করুন