কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউপির ৮৭ নং চুলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর করোনা টিকার প্রথম ডোজের নিবন্ধন সাংবাদিক মোঃ বিল্লাল হোসেনের উদ্যোগে বিনামূল্যে ফ্রি বিতরণ করা হয়েছে।
৮ই নভেম্বর সকাল ১০ টার সময় সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন,চুলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ আলীম মাষ্টারের হাতে অএ প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর করোনা টিকার প্রথম ডোজের নিবন্ধন গুলো তুলে দেন ।
চুলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর করোনা টিকার প্রথম ডোজ গ্রহণের পর ধাপে ধাপে দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ বুস্টার টিকার নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্য ফ্রী দেওয়ার কথা বলেন সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষিকা মোসাঃ নাজমা আক্তার,সালমা আক্তার এবং শিক্ষক মোঃ মেহেদী হাসান মুন্সী মাষ্টার, মোঃ মারুফ হোসেন মাষ্টারসহ বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা।

মোঃ বিল্লাল হোসেন :