দাউদকান্দিতে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোহনা টেলিভিশন ১৩ বছরে পদার্পণ উপলক্ষে দাউদকান্দিতে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে দাউদকান্দির বাংলা কিচেনের হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সাংবাদিক কামরুল হক চৌধুরী এবং দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, শামীম রায়হান, হানিফ খান, মোহাম্মদ আলী শাহীন, আব্দুল করিম সরকার, সেলিম আহমেদ, আবু কোরাইশ মাহমুদ আপেল, হোসাইন মোঃ দিদার, আব্দুল্লাহ আল ফারুক, ইমরান মাসুদ, আলমগীর হোসেন, আনিসুর রহমান খান, শহীদুল্লাহ্ সাদাভাই এবং লিটন সরকার বাদল প্রমূখ।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আনিস রহমান খান :