প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় ৮ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

মোহাম্মদ জানে আলম :

কুমিল্লাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রশাসন। তবুও থেমে নেই মাদক চোরাকারবারিদের দৌরাত্ম্য। রুট পরিবর্তন করে ভিন্ন কৌশল অবলম্বন করে মাদক প্রাচার চলছেই অহরহ।

কথায় আছে ওস্তাদের মার শেষ রাত! তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ প্রশাসনের সফল এসআই ইয়ামিন সুমন অতীতের ন্যায় আবারও ৮ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের বৃত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আড়াই উড়া মোল্লা বাড়ির নোয়াব আলীর ছেলে আবাদ মিয়া (৪০) ও আজাদ মিয়া (৩০ )কে ৮ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

প্রিন্ট করুন