কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশের এস আই কাজী হাসান উদ্দিন, এ এস আই মোঃ আবুল কাসেম সঙ্গীয় সহ গোপন সংবাদ এর ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রামপুর পোষ্টাফিস- শুভারামপুর চৌরাস্তা কালভাটের৷ উপর অভিযান চালিয়ে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক মাদক ব্যবসায়ী এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি তার দেহ তল্লাশি করে ২৫০ পিছ ইয়াবা উদ্ধার করে।
বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় দেবপুর ফাঁড়ি পুলিশের এস আই কাজী হাসান উদ্দিন, এ এস আই মোঃ আবুল কাসেম সঙ্গীয় এম মজিবুর রহমান সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর শুভারামপুর চৌরাস্তায়। পুলিশ আরও জানান যে রামপুরপোষ্টাফিস-শুভারামপুর সড়কের চৌরাস্তার কালভাটের উপর এক মাদক ব্যবসায়ী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী হল বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর রামপুর পশ্চিম পাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে এলাকার চিহ্নিত মাদক কারবারি মোঃ হানিফ (৪২)। এ ব্যপারে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মাদক আইনে একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।

নিজস্ব প্রতিবেদক :