প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

ডাঃ আব্দুস সেলিম ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্প

মোঃ আবদুল আউয়াল সরকার :

কুমিল্লায় ডাঃ আব্দুস সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর ২০২২ খ্রিঃ) কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দিঘীরপাড় আলেকজান মেমোরিয়েল একাডেমি প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মেডিসিন, হৃদরোগ, সার্জারি, শিশু, চক্ষু, গাইনি রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৃপ্তিস চন্দ্র ঘোস,শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জহিরুল হক।

এছাড়া আরো চিকিৎসা দেন, ডাঃ ফারহানা ইয়াসমিন স্নিগ্ধা, ডাঃ মঈনুদ্দিন আহমেদ,ডাঃ মোঃ আনোয়ার হোসেন, ডাঃ আসমা আক্তার, ডাঃ মোঃ আবুল কালাম, ডাঃ মোঃ তানভীরুল ইসলাম, ডাঃ আহসান হাবীব, ডাঃ মাইনুদ্দীন ইমন,ডাঃ সামিল রায়হান রাফি।

প্রিন্ট করুন