প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইলিয়টগঞ্জ দঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলী আহমেদ মিয়াজী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন

আনিসুর রহমান খান :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী আলী আহমেদ মিয়াজী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বেলা১১টায় উপজেলা নির্বাচন কমিশন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্রটি দাখিল করেন তিনি।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন। মনোনয়নপত্র দাখিল শেষে আলী আহমেদ মিয়াজী সাংবাদিকদের জানান@সিন হবে এখানে @ আলী আহমেদ মিয়াজী ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড বাশরা গ্রামের মিয়াজী বাড়ির হাজী শহীদুল্লাহ মিয়াজির দ্বিতীয় ছেলে। ছাত্র জীবন থেকেই আলী আহমেদ মিয়াজী রাজনীতির সাথে জড়িয়ে রয়েছেন। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে তাহার রয়েছে দীর্ঘদিনের শ্রম। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের অবহেলিত একাধিক সড়ক ও গুরুত্বপূর্ণ উন্নয়নে ভূমিকা রয়েছে তার। বাশরা, বেকিনগর,মালিখিল ও পটিয়া এলাকায় প্লাবনভূমিতে মৎস্য চাষে অত্র ইউনিয়নের শত শত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এই চেয়ারম্যান প্রার্থী। পুরো ইউনিয়নে তাহার রয়েছে বিশাল কর্মী বাহিনী। তাহার ধারণা ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের জনগণ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

প্রিন্ট করুন