দীর্ঘ ১০বছর পর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলন শুরু হয়। এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক অধ্যক্ষ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।
আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন ও সহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানা উল্যাহ বি.কম।
এ ছাড়াও সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

খালিদ হাসান, নোয়াখালী :