প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দাউদকান্দিতে শ্রমিকলীগের পথসভা

আনিসুর রহমান খান :

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু চট্টগ্রাম যাওয়ার পথে শুক্রবার সকালে দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয কার্যালয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।


কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম,সহ-সভাপতি কবির হোসেন, মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মোল্লা সাংগঠনিক সম্পাদক জামান হোসেন দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আক্তার হোসেন, পৌর শ্রমিকলীগের সভাপতি আবু সায়েম বাবুসহ কুৃমিল্লা উত্তর জেলার প্রতিটি উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন