সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২১ টি বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় ১ হাজার ৩৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৩৫৮টি।
আজ রোববার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য পাওয়া যায়।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বণিক বার্তাকে বলেন, গত ১ ডিসেম্বর থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। দুই জঙ্গি আসামি
ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৩২১টি অভিযানে এক হাজার ৩৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অনলাইন ডেস্ক :