প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি’র দৌঁড়ে এগিয়ে জাহিদুল বাবু

আনিসুর রহমান খান :

দাউদকান্দি উপজেলা ছাত্র লীগের সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় জাহিদুল ইসলাম সরকার বাবু।

সে বর্তমান উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় যেকোনো কর্মকাণ্ডে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন বিগত দিনে।

তাঁর মতো যোগ্যরা ছাত্র লীগের হাল ধরলে সাংগঠনিকভাবে উপজেলা ছাত্র লীগ অনেক গতিশীল হবে।

পড়াশোনা করছেন ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।আইনের ছাত্র হিসেবে সে উপজেলা ছাত্র লীগের অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে রয়েছে।

তাঁর বাবা ছিলেন এই উপজেলার সাবেক সফল ভাইস-চেয়ারম্যানন।
দাউদকান্দি-মেঘনার সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার আস্থা কুড়িয়ে ছিলেন তাঁর বাবা।

বাবার পদাঙ্ক অনুসরণ করে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীকে আদর্শ মেনে দীর্ঘদিন যাবৎ ছাত্র লীগের রাজনীতিতে জড়িয়ে আছে বাবু।

উপজেলা ছাত্র লীগের নেতা-কর্মীরা মনে করেন,জাহিদুল ইসলাম বাবু যদি উপজেলা ছাত্র লীগের সভাপতি হতে পারে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা ছাত্র লীগ কমিটি হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন।

প্রিন্ট করুন