প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

দলীয় কার্যালয়ে যেতে পারেননি মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক :

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বাধার সম্মুখীন হয়ে ফিরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, আমাকে পার্টি অফিসে যেতে দেওয়া হলো না।

 

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে মির্জা ফখরুল নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার উদ্দেশে নাইটেঙ্গেল মোড়ে এসে পৌঁছান। তখন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, সরি সরি স্যার, ভেতরে যেতে দিতে পারছি না।

শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন ফখরুল। পরে বিজয়নগর মোড়ে পৌঁছালে তিনি পুলিশের বাধার মুখে পড়েন।

বিএনপির মহাসচিব দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল বোমা উদ্ধার করেছে। এটা এখন প্লেস অব অফেনস। পুলিশের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে যেতে দেওয়া হবে না।

প্রিন্ট করুন