নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনে পদ বাণিজ্য ও ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের পদপ্রাপ্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে চরপার্বতী ইউনিয়ন ছাত্রদল। বুধবার সন্ধ্যায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ করে পদবঞ্চিত ও বিক্ষুব্দরা।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি নেতা কবির আহমেদ, সাইফুল ইসালম, ইউনিয়ন যুবদল সভাপতি নুরুল হুদা হুদন, যুবদল নেতা লুৎফুর কবির মিলন, আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজি রাসেল, ছাত্রদল নেতা নুরুল আফসার ফয়সাল, আবদুল কাদের সুজন, মিনহাজুল ইসলাম, জাভেদ, মামুন প্রমুখ
বক্তারা প্রতিবাদ সমাবেশে বলেন, দীর্ঘ ৬ বছর পর কোম্পানীগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। এরই মধ্যে পদ বাণিজ্যের অভিযোগ আসতে থাকে।
কমিটিতে ছাত্রলীগ নেতাদেরকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া, দুঃসময়ে হামলা-মামলার শিকার এবং ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করার প্রতিবাদ জানায় নেতারা।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর উদ্দিন রুবেল বলেন, পদ বাণিজ্যের বিষয়টি মোটেও সত্য নয়। প্রমাণিত হলে সাংগঠণিক সিদ্ধান্তই গ্রহণীয়। যাদের বিরুদ্ধে ছাত্রলীগ থেকে এসে ছাত্রদলে পদ পাওয়ার অভিযোগ উঠেছে ইতোমধ্যেই তাদের বক্তব্যে এসেছে- তারা মনেপ্রাণেই পূর্ব থেকে ছাত্রদল করত এখনও দুঃসময়ে তাদের যোগ্যতা বলে তারা ছাত্রদলে পদ পেয়েছে।
প্রসঙ্গত; কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল ইতোমধ্যে মুছাপুর ইউনিয়ন ব্যাতিত অপর ৭টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির ঘোষণা করেছে। এরই মধ্যে চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ ও চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের কমিটির ১নং সদস্য ইকবাল হোসেন জাবেদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ

অনলাইন ডেস্ক :