প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

অপহরণের ৪৮ ঘন্টা পর শিশু মাহিয়ার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর একটি শিশুকে অপহরণের ৪৮ ঘন্টা পর চকরিয়া উপজেলার ঢেমুশিয়া থেকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় উজানটিয়া ডউয়্যাখালী মাছের ঘেরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

অপহরণের শিকার শিশুটির নাম মাহিয়া (৭)। সে মাতারবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সাইরার ডেইল গ্রামের আয়াত উল্লাহর মেয়ে। মাহিয়া দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মাহিয়া প্রতিদিনের মতো গত (৩০ নভেম্বর) বুধবার সকালে স্কুলে গিয়ে বিকাল পর্যন্ত বাড়ীতে ফিরে না আসায় মা-বাবা সহ আত্বীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে হতাশ হয়ে যায়। পরে জানা যায়, নিহত শিশুটির বড় চাচার বাড়ির ভাড়াটিয়া ও তার সাথের কয়েকজন মিলে শিশু মাহিয়ানকে অপহরণ করে। পরদিন শিশুর পিতা মহেশখালী থানায় একটি জিডি করেন।

এদিকে বিশ্বস্ত সূত্রে সন্দেহভাজন ৩ জনকে আটক করে মাতারবাড়ী পুলিশ। আটককৃতরা হলেন টেকনাফের হোয়াইকং ইউনিয়নের ছৈয়দ করিমের পুত্র মোঃ সুলেমান(২৭), মাতারবাড়ি সিকদারপাড়া মোঃ সুলেমানের স্ত্রী শাহিদা আক্তার মুন্নি (২০) ও তার শ্যালক মো হাসান(১৮)। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মহেশখালী থানায় নেওয়া হয়েছে বলে জানান মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই হাসান।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওমর হায়দার জানান,স্থানীয়রা লাশ ভাসার খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে লাশ শনাক্ত করে তার পিতা মাতাকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব কুমার চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল না ধরায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

শিশু মাহিয়ার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

প্রিন্ট করুন