প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড, আটক ২

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় পুলিশের তাড়ায় পণ্ড হয়েছে বিএনপির বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার নগরীর বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিছিলে যাওয়ার পথে দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহ-সভাপতি জহিরুল ইসলাম।

বিএনপির সূত্র জানায়, বিএনপির ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ কেন্দ্র করে গুলিতে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

নেতাকর্মীরা ধর্মসাগর পাড় কার্যালয়ে যাওয়ার প্রবেশ পথে বাদুরতলা এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এসময় ওয়াসিম ও জহিরকে গাড়িতে উঠিয়ে ফেলে পুলিশ। পরে নেতাকর্মীরা মিছিল বের করে।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, সফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ। এসময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সনজুর মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের তাড়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, আমরা তাদের ধাওয়া দেইনি। তারাই আমাদের দেখে পালিয়েছে। এছাড়া মামলা থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রিন্ট করুন