মাদক বিরোধী পৃথক ২টি স্থানের অভিযানে গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে মুরাদনগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় ১ জনের কাছ থেকে ৬ কেজি গাঁজা, অপর ২ নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন ডিংগা ভাংগা এলাকার মিজানুর রহমানের স্ত্রী শামসুন নাহার (৫০), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পশ্চিম সনমান্দি এলাকার আবুল হোসেন এর মেয়ে রুবি আক্তার (৪৭), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর বন্দর থানাধীন দৌলত হোসেন নওশাদের স্ত্রী মাকছুদা নওশাদ (৪০)।
পুলিশ জানায়, অভিনব কায়দায় গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিলো শামসুন্নাহার ও রুবি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর হইতে কোম্পানীগঞ্জ গামী রাস্তা সংলগ্ন রহিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর হইতে এলাকায় এলে তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে শরীরের সাথে সংযুক্ত ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে মুরাদনগর হইতে হোমনা গামী রাস্তা সংলগ্ন নাগেরকান্দি এলাকায় অভিযান চলাকালীন পাকা রাস্তার উপর হইতে মাকছুদা নওশাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হলে তল্লাশি করে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ আটক পূর্বক উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

রায়হান চৌধুরী (কুমিল্লা) মুরাদনগর :