কুমিল্লার মুরাদনগরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেনকে (৫২) পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। সোমবার বেলা আড়াইটায় মুরাদনগর উপজেলা সদরের মুরাদনগর-রামচন্দ্রপুর রোডের জনতা বেকারির সামনে আওয়ামী লীগ নেতা শামিম ও বাদশার নেতৃত্বে আলী ইমাম, আরিফ, বাবু, রাব্বি, আবু কালাম, আরমান, সাইমন, তারেক, এরশাদ, নাহিদুল ইসলাম মিয়াসহ আরো বেশ কয়েকজন মিলে হেদায়েত হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা রাম দা, গ্যাসের পাইপ, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকতাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিজস্ব প্রতিবেদক :