সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা গ্রামের ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ওই শিশুকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে শিশু ও গাইনী বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আসান ওরফে পঁচা নামে এক ব্যক্তিকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শিশুর মা বলেন, গত ১৬ই ডিসেম্বর শুক্রবার বিকেলে তার চার বছরের শিশু কন্যা বাড়ির পাশে খেলা করছিল। এসময় একই গ্রামের বাড়ির পার্শ্ববর্তী মৃত মনছের আলীর ছেলে আশান আলী ওরফে পঁচা আমার মেয়েকে চকোলেট কিনে দেয়ার কথা বলে তার নিজ ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে তার মা দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে শিশু ও গাইনি বিভাগে ভর্তি করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম মৃধা বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ এনে তার মা মামলা দায়ের করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত আশান আলী ওরফে পঁচাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক :