প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

আন্দোলন সফলে লিয়াজোঁ কমিটি করলো বিএনপি

অনলাইন ডেস্ক :

আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের জন্য দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। সোমবার (২৬ ডিসেম্বর) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির লিয়াজো কমিটির নেতারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোঃ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

প্রিন্ট করুন