ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার জড়িত বলে জানিয়েছে পুলিশ। ছয় দিন আগে তাঁকে গ্রেপ্তার করে দুই দফায় চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। ওমর ফারুক পালিয়ে যাওয়া জঙ্গি আবু সিদ্দিক সোহেলের বোনকে বিয়ে করেছেন। এই কর্মকর্তা বলেন, ঘটনার আগে-পরের প্রযুক্তিগত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ওমর ফারুক আবু সিদ্দিক সোহেল ও মোজাম্মেল হোসেনের স্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। আদালত প্রাঙ্গণ থেকে এই দু্ই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে।
যদিও পুলিশের এমন অভিযোগ অস্বীকার করেছেন ওমর ফারুকের আইনজীবী মো. আবদুল আওয়াল।

অনলাইন ডেস্ক :