গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৩ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ২২ জন। ১৩ জনের মধ্যে রাজধানীতে ৫ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক শূন্য ৩ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ৮৩ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দশমিক ৫৮ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন এবং নারী ১০ হাজার ৬৫৪ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬ জন রয়েছে, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

অনলাইন ডেস্ক :