প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

নতুন বছরের প্রথম দিনেই কুমিল্লায় বই উৎসব

নিজস্ব প্রতিবেদক :

১ কোটি ২৬ লক্ষ নতুন বই পাবেন শিক্ষার্থীরা

নতুন বইয়ে ঘ্রানের জন্য বছর জুড়ে অপেক্ষা থাকে শিক্ষার্থীদের। বই হাতে নিয়ে স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের বাড়ি দৌঁড়ে যাওয়ার দৃশ্য বছরের প্রথম দিনকে উৎসবমুখর করে তুলে কয়েকগুণ। স্কুল আর মাদরাসায় নতুন বই পাওয়া শিক্ষার্থীদের সাথে উৎসবে মেতে উঠেন শিক্ষক-অভিভাবকরাও। এরকম উৎসাহ ও উৎসবের মধ্য দিয়ে আজ কুমিল্লার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। ২০২৩ সালের প্রথম দিনে কুমিল্লায় প্রায় ১ কোটি ২৬ লক্ষ ১২ হাজার ৫শত ৭১টি বই বিতরণ করা হবে। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রোববার আনন্দ উৎসবের মধ্য দিয়ে কুমিল্লার সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেওয়া হবে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন স্কুলে আগেই বই পৌঁছে গেছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, উৎসবের মধ্যদিয়ে কুমিল্লার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। কোথাও বই পেতে দেরি হলেও সময় মত সবাইকে বই হাতে তুলে দেয়া হবে।

কুমিল্লা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে। বছরের প্রথম দিনে এসব বই বিতরণ করা হবে।
এছাড়া জেলার ২ হাজার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১হাজার ৭শত ৪৬টি বেসরকারি কিন্ডার গার্টেনের ৭ লাখ ৩৩ হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লক্ষ ২১হাজার ৯৫৮টি বই বিতরণ করা হবে। যদি ও বইয়ের চাহিদা রয়েছে আরো কয়েক লক্ষ। এর মধ্যে প্রথম দিনে বিতরণের করা হবে এসব বই। এসব বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারীর মধ্যে শিক্ষার্থীদের বিতরণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘প্রাক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বই পাবেন। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারীর মধ্যে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।
কুমিল্লায় জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুছ ফারুকী বলেন, ‘মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে আমরা প্রায় ৮০ লাখ বই পেয়েছি। শিক্ষার্থী চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বই পৌঁছে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সকাল থেকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।

এছাড়া অবশিষ্ট যেসব বই রয়েছে সেগুলো ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের মাঝে দেওয়ার চেষ্টা করা হবে। ’কুমিল্লা শতকরা প্রায় ৯০ ভাগ বই চলে এসেছে । আশা করি বাকী বই গুলো রবিবারে মাঝে চলে আসবে ।
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হবে । এছাড়া পর্যন্ত মাধ্যমিকের ৯৯ শতাংশ বই পৌঁছায়। জেলা প্রশাসনের পক্ষে থেকে আমরা বই উৎসব পালনে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছি। রবিবার(আজ) সকল থেকে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করবেন।
এছাড়া আজ দিনভর নগরীর কুমিল্লা হাই স্কুল ও জিলা স্কুল, কুমিল্লা মর্ডান স্কুল, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের মাঝে বই উৎসব বই বিতরণ করবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহার এমপি। নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে অংশ গ্রহন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

প্রিন্ট করুন