প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দাউদকান্দিতে বই উৎসব

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দাউদকান্দিতেও উৎসব মুখর পরিবেশে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়। প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিনামূল্যে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান খন্দকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, দাতা সদস্য ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব , বিদ্যালয়ের অভিভাবক সদস্য মনির হোসেন, কবির খন্দকার, ফকরুল সরকার, মেহেদী হাসান। বিনামূল্যে বই পেয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ ও খুশি ব্যক্ত করে সরকারকে ধন্যবাদ জানান।

প্রিন্ট করুন