প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সাক্কুর আঙ্গিনায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :

বর্ণিল আয়োজনে কুমিল্লায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর বাসার অঙ্গিনায় বিশাল ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সদরের ছয় ইউনিয়ন থেকে শতশত ছাত্র ও ছাত্রনেতা শোভাযাত্রা নিয়ে সমাবেশে যোগদান করেন। কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ হয়।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের কুমিল্লা জেলা সভাপতি এড. কাইমুল হক রিংকু। এ সময় বক্তব্য রাখেন সাবেক জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শহর বিএপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল হক স্বপন, মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বু, প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রদল সহ-সভাপতি আসিফ ইকবাল ফারিয়াল। আলোচনা পর্বের সঞ্চালনা করেন ছাত্রদল মহানগর সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন বাহার। ছাত্রসমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

প্রিন্ট করুন