প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা ডিএনসি’র অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ২ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক :

গোপন সংবাদের ভিত্তিতে (৪ জানুয়ারী) বুধবার ভোররাত আনুমানিক ৩টায় ঢাকা চট্টগ্রাম মাহসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার ৯শত পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপনে জানতে পেরে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে সদর দক্ষিণ মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আব্দুল আলী ফিলিং স্টেশনের কাছে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাকযোগে ইয়াবা পরিবহনের সাথে জড়িত ট্রাক ড্রাইভার ও হেলপার কে আটক করা হয়। পরে তাদের দেখানো স্থান থেকে ৪হাজার ৯শত পিস উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলো চট্টগ্রাম জেলার ভুজপুর উপজেলার কুমারী গ্রামের রওশন মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৩৩) এবং একই উপজেলার দুধছড়া গ্রামের মৃত সালেহ আহাম্মদ মনার ছেলে আবুল কালাম (৩২)।

গ্রেপ্তাকৃত আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন