প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সাপাহারে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ সাপাহার উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, কেক কর্তন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আনন্দর‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বি, বাংলাদেশ আওয়ামীলীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান,যুগ্ন আহ্বায়ক বনি ইসরাইল, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন