প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় প্রজেক্ট লাইফ কেয়ারের’ কর্মশালা অনুষ্ঠিত

হাবিবুর রহমান :

মেন্টাল হেলথ কেয়ার কর্তৃক আয়োজনে নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কুমিল্লা
’অনুষ্ঠিত হয়েছে প্রজেক্ট লাইফ কেয়ারের’ কর্মশালা।
বুধবার(১২জানুয়ারী) সকাল ১০টায় স্কুলের অডিটোরিয়াম দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়। এতে অংশ নেয় স্কুলের নবম ও দশম
৩০০ জন ছাএী।প্রশিক্ষক হিসেবে ছিলেন মেন্টাল হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া কাওসার মীম বলেন. এবং মেন্টাল হেলথ কেয়ারের উপদেষ্টা ইশতিয়াক মাঈনুদ্দীন ইমু,অতিথিরা “প্রজেক্ট লাইফ কেয়ারের” মানসিক স্বাস্থ্য কি?শিক্ষার্থিদের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যতে মানসিক ব্যাধির ভয়াবহতা।উদ্বিগ্নতা ও বিষন্নতা কি এবং এর শনাক্তকরণ ও করণীয়।মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার এবং রোল প্লে এর মাধ্যমে তা প্রদর্শন। শিক্ষার্থীরা কীভাবে নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিবেে
অনুষ্ঠানে কাশফিয়া কাওসার মিম৷ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার তিনি বলেন,শারীরিক চিকিৎসার জন্য যেমন ডাক্তার প্রয়োজন হয় তেমনি মানসিক বিপর্যস্ততা কাটিয়ে উঠতে নিজেকে তৈরি করতে হবে,নিজেকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে অপরকেও সচেতন করতে হবে। বিশেষ অতিথি কুমিল্লা ভিক্টরিয়া গভ. কলেজের গণিত বিভাগে প্রভাসক আ.জ.ম হাসান কবির বলেন, আমাদের সকলকে পজিটিভিটির সাথে থাকতে হবে এবং বাস্তব চিন্তাভাবনা করে ভবিষ্যত পরিকল্পনা করতে হবে।
English Therapy Cumilla University
মিনহাজ আবদুল্লাহ তিনি বলেন, মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবারে কাছে মানুষের সাথে কতা শেয়ার করতে হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া কাওসার মীম বলেন. আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি করা। এ পর্যন্ত মেন্টাল হেলথ্ কেয়ারের আওতায় বাংলাদেশের প্রায় ছয় হাজার কিশোর-কিশোরী বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে পেরেছে। এখন পযন্ত
দেশের প্রায় পাঁচটি বৃহত্তর নগরী কিশোর-কিশোরীরা সরাসরি মাঠপর্যায়ের কাজে যুক্ত আছে। এই জেলা শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা, বৃহত্তর বন্দরনগরী চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া এবং সম্প্রতি ময়মনসিংহ জেলায় মেন্টাল হেলথ্ কেয়ার বিস্তার ঘটিয়েছে৷ মানসিক স্বাস্থ্য সচেতনতার কর্মশালায় অংশগ্রহণ করা হয় বৃহত্তর কুমিল্লা নগরীর স্বনামধন্য স্কুলগুলোর মধ্যে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুল, কুমিল্লা মডার্ণ হাই স্কুলসহ ঢাকার বিভিন্ন স্কুলে মেন্টাল হেলথ্ কেয়ার এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রিন্ট করুন