১৬ ই জানুয়ারী সিভিক ডেভলপমেন্ট লিমিটেড ও বেগম করফুলেরনেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, মানবিক ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি আলী আকবর এর শুভ জন্মদিন। প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষে এলাকায় তার রাজনৈতিক সমর্থক স্থানীয় নেতাকর্মী ও কালির বাজার ইউপি এলাকার ছোট ভাইয়েরা ভিন্ন এক আয়োজন পালন করেন জন্মদিন। মানবিক ও পরোপকারী মানুষটির শুভ জন্মদিন উপলক্ষে সোমবার দুপুরে বিভিন্ন এলাকার মাদ্রাসা, এতিমখানাসহ নগরীর রেল স্টেশন এলাকায় ভাসমান গরিব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। হাজী সাইফুল জানান, জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রিয় নেতার জন্মদিন পালনের ইচ্ছে থাকলেও তার পরামর্শেই এই আয়োজন। মানবিক মানুষ ও প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে বুড়িচং উপজেলা করিমাবাদ এলাকার নারায়নসার হাজী হামিদ আলী মাদ্রাসা ও এতিম খানা, সদর উপজেলার বুধুইর জান্নাতুল ফেরদৌস মাদ্রসা, কামাইরবাগ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আকমত আলী মাষ্টার বাড়ি সফুরা বিবি মাদ্রাসা ও ধনুয়াখলা বেগম করফুলের নেছা ফাউন্ডেশন শিশু শিক্ষার্থীদের মাঝে এবং নগরীর রেল স্টেশন এলাকায় ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমি এমন আয়োজনে উপস্থিত ছিলেন বেলাল হোসাইন মানছু, শাওন, রামিম, মাসুম বিল্লাহ, হাজী সাইফুল ইসলাম প্রমুখ। বিভিন্ন এলাকার এতিমখানা মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শেষ ছোট পরিসরে কেক কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আলী আকবর এর জন্মদিন উদযাপন করেন তারা।

মাহফুজ বাবু :