কুমিল্লার দেবীদ্বারে এশিয়ান টিভির দশ বছর পেড়িয়ে এগারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন”এ শ্লোগানকে সামনে রেখে দেবীদ্বারে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি নেছার উদ্দীনের আয়োজনে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর। বিশেষ অতিথি ছিলেন,ওসি তদন্ত খাদিমুল হক বাহার, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, দেবীদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী মোঃ ময়নাল হোসেন, মোঃ আলমগীর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশন কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, দৈনিক আজকালের খবর ব্যুরো প্রধান শরিফুল আলম চৌধুরী, দৈনিক যুগান্তর পত্রিকার দেবীদ্বার প্রতিনিধি আক্তার হোসেন, বাংলাদেশ খবর’র প্রতিনিধি একেএম মিজানুর রহমান কাউছার, দৈনিক আমাদের নতুন সময়’র প্রতিনিধি সাহিদুল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার দেবীদ্বার প্রতিনিধি এ,আর আহমেদ হোসাইন, মাতৃছায়া পত্রিকা ষ্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক মুন্সী, নাগরিক ভাবনা ষ্টাফ রিপোর্টার এম জে মামুন, ভোরের সূর্য্যদয় শফিউল আলম রাজীব, মাই টিভি দেবীদ্বার প্রতিনিধি সোহাগ রানা সোহেল, করতোয়া প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার দেবীদ্বার প্রতিনিধি বিল্লাল হোসেন, স্বাধীন বাংলা পত্রিকা প্রতিনিধি সুমন সরকার, শিরোনাম পত্রিকা প্রতিনিধি আল-আমিন কিবরিয়া, বাংলার আলোড়ন পত্রিকার প্রতিনিধি আব্দুল আলিম, কুমিল্লা টেলিস্কোপ সম্পাদক ইসহাক হাসান প্রমুখ।

মোঃ বিল্লাল হোসেন, দেবীদ্বার :