প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

জুয়েল খন্দকার :

কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ডের সিলেটি বাজারের আহসানবাগ জামে মসজিদ এর গলির মোঃ বোরহান উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়ার দুই শিশু পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ১/ নাম: আব্দুর রহিম (৮), পিতা: রোমান , ২/ মোসাঃ লামিয়া (৭), পিতা: রাশেদ।

জানা যায় যে দুই শিশুর পরিবার মোঃ বোরহান উদ্দিনের বাড়ির (৪তলায়) পাশাপাশি ফ্লাটে ভাড়া থাকেন। তাদের স্থায়ী ঠিকানা তুলাকান্তি,ভৈরব ও কিশোরঞ্জে। আজ অদ্য ২৭/০১/২৩ খ্রি, আনুমানিক ০৬:৩০ মিনিট এর সময়ে আব্দুর রহিম ও মোসাঃ লামিয়া ৬ষ্ঠ তলা খোলা ছাদে খেলা করছিল। খেলা করার এক পর্যায় ছাদ থেকে নিচে টিন শেড ঘরের উপরে পরে যায়। স্থানীয় লোকেরা শিশুদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। কর্তব্যরত শিশুদের মৃত ঘোষণা করেন।

ঘটনার স্থলে ভবনটি ছাদে গিয়ে দেখা যায় ছাদ পুরোটাই খোলা কোন র্যা লিং নেই খুবি ঝুকিপূর্ণ ছাদটি। বাড়ি ওয়ালা বলছেন ছাদটি সব সময়ে তালা বদ্ধ অবস্থায় থাকে যার প্রয়োজন হয় চাবি নিয়ে ছাদে জান ও বিশ্বেষ করে কারো ছাদে কাপড় শুকানোর প্রয়োজন হলে চাবি নিয়ে কাপড় শুকাতে দেন, ভবনটির কাজ এখনও চলছে বলে যদিও বাড়ি ওয়ালা দাবী করছেন কিন্তু ভাড়াটিয়া ও স্থানীয়রা বলছেন বলছেন ছাদ সব সময়ে খোলা থাকে কখন তালা বদ্ধ থাকেনা আর ভবনের কাজ বন্ধ বহু বছর ধরে।

র‍্যালিং ছাড়া এই ভাবে ছাদ খোলা রাখার কারনে দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকা জুড়ে ক্ষোভ বিরাজ করছে । সরজমিনে ঘুরে ছাদ র্যা লিং ছাড়া খোলা থাকা ও বহু বছর ধরে ভবনের কাজ বন্ধ থাকা ও ভবনের কাজ চলছে বাড়ি ওয়ালা দাবী করলেও কাজের কোন আলামত খুঁজে পাওয়া যায়নি।

প্রিন্ট করুন