প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

পদযাত্রা থেকেই সরকার পতনের আওয়াজ উঠবে : খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক :

পদযাত্রা থেকেই সরকার পতনের আওয়াজ উঠবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করবে বিএনপি। আগে যে পদযাত্রা কর্মসূচি ঘোষিত হয়েছিলো, সেগুলো সফল হয়েছে। ১১ ফেব্রুয়ারির কর্মসূচিও সফল হবে। আর সেই পদযাত্রা থেকেই সরকার পতনের আওয়াজ তোলা হবে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন।
বিভাগী সমাবেশে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবুসহ কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সূত্রপদযাত্রা থেকেই সরকার পতনের আওয়াজ উঠবে

প্রিন্ট করুন