প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আবদুল আউয়াল সরকার :

সকল সাংবাদিকদের আস্থা ‘জাতীয় সাংবাদিক সংস্থা’। জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৪২ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা সংরক্ষণ ও সাংবাদিকদের কল্যাণে গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার কর্তৃক একটি নিবন্ধিত দেশব্যাপী জাতীয় সাংবাদিক সংগঠন।

জাতীয় সাংবাদিক সংস্থা’র (জেএসএস) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লায় কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে কোটবাড়ী শালবনস্থ নীলকুঞ্জে দিনব্যাপী বনভোজন,বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাশার খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আলমগীর গনি।

বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় কমিটির সহ -দপ্তর সম্পাদক মাহমুদ মোস্তফা ও কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কুমিল্লা প্রেস ক্লাবের নিবার্হী সদস্য ওমর ফারুকী তাপস।

মোঃ জয়নাল আবেদীন জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম,মোঃ আবদুল আউয়াল সরকার, জুয়েল রানা মজুমদার, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুণ,ফেরদৌস মাহমুদ মিঠু, মোঃ মনোয়ার হোসেন, মোঃ কামরুজ্জামান, আবুল খায়ের আশিক, মোঃ বাবর হোসেন,সৌরভ মাহমুদ হারুন, মিসেস পাপিয়া সরকার, মোঃ শরিফুল ইসলাম সুমন, কাজী রাশেদুল ইসলাম, মোঃ শাহিন, শাহনাজ হোসেন এ্যনী,নারায়ণ কুন্ড, শাহ সাহিদ উদ্দিন।

উপজেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মুরাদনগর কমিটির সভাপতি এম কে আই জাবেদ, চান্দিনা কমিটির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, লালমাই কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,দেবিদ্বার কমিটির সভাপতি ময়নাল হোসেন, চৌদ্দগ্রাম কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম,২য় ও ৩য় স্থান অর্জন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কুমিল্লার শিল্পীখুশি, জয়ন্তীপাল, ইমন, নাইম,কালাম ও সোহেল।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোঃ আবদুল আউয়াল সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন কুমিল্লা জেলার, উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্যই সাংবাদিকদের একসঙ্গে কাজ করা প্রয়োজন।

প্রিন্ট করুন