সেবা শান্তি প্রগতি,এই স্লোগান নিয়ে দূর্বারগতিতে এগিয়ে যাচ্ছে দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন অর্থাৎ প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত। এটি দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র।
কুমিল্লা-০৪, দেবীদ্বারের সাংসদ রাজী মোহাম্মদ ফকরুল (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনসহ সাংসদের আস্হাভাজন কয়েক হাজার নেতাকর্মী নিয়ে গত ২১ ই ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১২:০১ মিনিটের সময় ১৯৫২’ র ভাষা আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে দেবীদ্বার উপজেলা শহিদ মিনারে ফুল দিয়ে (পুষ্পস্তপক) অর্পণ করার পর দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এর নেতৃত্বে প্রায় ২ শতাধিক এর অধিক নেতা কর্মী নিয়ে কক্সবাজার আনন্দ ভ্রমনে যায়। কক্সবাজার আনন্দ ভ্রমনে ২১ ই ফেব্রুয়ারী থেকে ২৪ ই ফেব্রুয়ারী পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট, আমতলী বিচ,লাবনী বিচ,সুগন্ধা বিচ,ও উখিয়া বিচসহ অনান্য পয়েন্ট গুলো আনন্দ উল্লাস ও সমুদ্রপারের অপরুপ পরিবেশে সময় কাটান।

দেবীদ্বার উপজেলা সেচছাসেবক লীগ ও উপজেলার পৌর সেচছাসেবক লীগ সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ গুলোর মধ্যে বড়শালঘর,ইউসুফপুর,রসুলপর,ফতেহাবাদ,এলাহাবাদ,জাফরগঞ্জ,মোহনপুর,গুনাইঘর উওর,গুনাইঘর দক্ষিণ ,ধামতী,রাজামেহার, ভানী,বরকামতা,সুলতানপুর ইউনিয়নের প্রায় ২ শতাধিক এর অধিক নেতাকর্মী দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার আনন্দ ভ্রমণে যায়।
দেবীদ্বার উপজেলা থেকে কক্সবাজার শহরের দূরত্ব ৩২২ কি.মি । আনন্দ ভ্রমণে যাওয়া নেতাকর্মীরা কক্সবাজারের দিগন্তজোড়া বিস্তীর্ণ বালুকাবেলা, মেঘ কালো সারি সারি ঝাউবন, সৈকতের বুকে আছড়ে পড়া এক একটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য, ভোরের আকাশে পূব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্য, আবার সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ, কক্সবাজার সৈকতের মেরিনড্রাইভ একটি অসাধারণ রাস্তা।
এই রাস্তা ধরে যত দূরে যাবেন পুরো জায়গাই আপনাকে মুগ্ধ করবে। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র দেখে হবেন বিমোহিত।
প্রকৃতির রুপ স্বচক্ষে দেখে যতটা তৃপ্তি পাওয়া যায়, অন্য কোন স্থির চিত্র বা ভিডিও দেখে সে ভালোলাগা অনুভব করা যায় না।

এই প্রকৃতি কখনো গম্ভীর ভাব নেয় মেঘের কারণে, কখনো প্রাণবন্ত, আবার কখনো সে কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতির ভিন্ন সৌন্দর্য জানান দেয়। এই সমস্ত সৌন্দর্যের দৃশ্য দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেবীদ্বার উপজেলার সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।

মোঃ বিল্লাল হোসেন :