প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে ৪৯টি প্রকল্প উদ্বোধন ও ৫টি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রীর জন্মস্থান ও নির্বাচনি এলাকা গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি

 

পদ্মা সেতু দিয়ে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাড়ি বহরের ১২টি গাড়ির ১১ হাজার ৬৫০ টাকা টোল দিয়ে সেতু পার হন তিনি।

সেখানে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে দলের প্রতীক নৌকার আদলে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে, প্রস্তুত জনসভাস্থলও। প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে।

৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদ ২টি, গোপালগঞ্জ পৌরসভা ২টি, গণপূর্ত বিভাগ ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ল ১টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

সমাবেশ শেষে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

কোটালীপাড়া জনসভার প্রধান বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়া মাঠসহ অন্তত পাঁচ কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হবে। এখানকার বেশিরভাগ মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে তা শনিবার প্রমাণ করবে।

প্রিন্ট করুন