সুশৃংখল জীবনের জন্য স্কাউটিং এই শ্লোগান নিয়ে হওয়া ৬ষ্ঠ চান্দিনা উপজেলা স্কাউটস সমাবেশ পরিদর্শন ও স্কাউটদের সাথে মতবিনিময় করেন – বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্কাউটস এর সম্পাদক ও দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার, বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার ফসিউর রহমান,সমাবেশ প্রোগ্রাম
চীফ ও উডব্যাজার আলী আহম্মদ নোমান,সহকারী লিডার ট্রেইনার ও কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম মিয়া,
দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট ইউনিট লিডার ডিপ্লো রাণী কর, দল নেতা তাসমিয়া সুলতানা ও ইসরাত জাহান সালমা সমাবেশ এর সবচেয়ে আকর্ষণীয় চ্যালেঞ্জ-তাঁবু কলায় দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট দল একাধিকবার গৌরব পতাকা অর্জন করায় তাদেরকে অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং একটি শিক্ষা, সেবা ও প্রশিক্ষণমূলক আন্দোলন। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে চিনা যায়, সুপ্ত প্রতিভা বিকশিত হয়।
বিনয়ী হয়ে দলগত কাজ করার
শক্তি তৈরি হয়।
সমাবেশ প্রোগ্রাম চীফ আলী আহম্মদ নোমান জানান, চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশে ২০২৩ এ চান্দিনা উপজেলার বিভিন্ন হাই স্কুল ও মাদ্রাসার থেকে ৬৮ দল অংশগ্রহন করে। ৫দিনব্যাপী সমাবেশে স্কাউট ইউনিট লিডার, সমাবেশ কর্মকর্তা,স্বেচ্ছাসেবক রোভার স্কাউটসহ ছয়শতাধিক স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :