প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দাউদকান্দিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আনিসুর রহমান খান :

কুমিল্লা জেলার দাউদকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে৷
রবিবার সকালে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে আনুষ্ঠানিকভাবে দাউদকান্দি বিশ্বরোডে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে স্মৃতিস্তম্ভের বেদিতে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.মহিনুল হাসান,পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী,সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,কুদ্দুস সরকার ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। পরে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেদাউদকান্দিতে মাহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনকে সংবর্ধনা প্রদান ও সন্মানী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন