প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় ট্যাং কারখানায় ভোক্তা অধিদপ্তরের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা

মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা জেলা প্রতিনিধি:

ট্যাং হল একটি আমেরিকান পানীয় মিক্স ব্র্যান্ড যা জেনারেল ফুডস কর্পোরেশনের খাদ্য বিজ্ঞানী উইলিয়াম এ. মিচেল এবং জেনারেল ফুডস কর্পোরেশনের রসায়নবিদ উইলিয়াম ব্রুস জেমস ১৯৫৭ সালে তৈরি করেছিলেন এবং ১৯৫৯ সালে প্রথম পাউডার আকারে বাজারজাত করেছিলেন।

ভোক্তা অধিদপ্তর বিরোধী নানা কর্মকান্ডের অভিযোগে কুমিল্লায় এক‌টি ট‌্যাং প্রস্তুতকারক প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর বি‌সিক এলাকায় ইফতা‌রি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় যথাযথ কর্তৃপ‌ক্ষের অনু‌মোদন না থাকা ও ওজ‌নে কারচূ‌পির অ‌ভি‌যো‌গে মেসার্স আজাদ ফুড না‌মের এক‌টি ট‌্যাং প্রস্তুতকারক প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ ২০২৩ খ্রিঃ) সকাল ১১টা থে‌কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম এর নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

প্রিন্ট করুন