প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জনগনের আস্থার প্রতিক ব্রাহ্মণপাড়া নির্বাহী অফিসার

শাহ্জালাল আল-নাগর :

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্মরণ কালের সেরা নির্বাহী অফিসার সফল ব্যক্তিত্ব ও জনসাধারণের আস্হার প্রতিক সোহেল রানা।

তিনি এরই মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলা কে শান্তি-শৃঙ্খলার উজ্জল নক্ষত্রে পরিনত করেছেন।

বিগত দিনে একজন নির্বাচিত জনপ্রতিনিধি যা করতে পারেনি তার চেয়েও অনেক বেশি উন্নয়নমূলক কাজ করেছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্তমান নির্বাহী অফিসার সোহেল রানা যোগদানের পর একের পর এক মাদক বিরোধী অভিযান, সিদলাই ও নাগাইস কে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন এই অফিসার। স্বাধীনতা ও বিজয় দিবসে ব্যতিক্রমি সব খেলাধুলার আয়োজনে খেলার মাঠ ছিলো কানায় কানায় পরিপূর্ণ। ওনার ঘোষণা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিস ঘুষ ও দূর্নীতি মুক্ত। সড়কে শৃঙ্খলা, অনলাইন শিক্ষায় মডেল, সংস্কৃতিক বৈপ্লবিক পরিবর্তন, তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি ঘুষ বিহীন মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ সহ উপজেলা কে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে নিরলস কাজ করে যাওয়া এই অফিসারের সফলতা কামনা করেন এলাকাবাসী।

ওনার এইরকম মহতী কার্যক্রমে সমাজের একটি কুচক্রী মহল নিজের স্বার্থ হাসিল করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

প্রিন্ট করুন