পবিত্র মাহে রমজান উপলক্ষে অতিতের ন্যায় এ বছরেও “আলী-মমতাজ ফাউনন্ডেশন” এর উদ্যোগে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ১৫০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ৩১ মার্চ বিকালে আলী- মমতাজ ফাউন্ডেশন এর উদ্যোগে দেবীদ্বারের রাজামেহারের ডেনমার্ক প্রবাসী মোঃ আলাউদ্দিন (হাসান) এর ডেনমার্ক হাউজে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ১৫০ পরিবারের মাঝে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি বুট,১ কেজি ডাল ,১ লিটার সয়াবিন তেল , ১ কেজি খেজুর , ১ কেজি মুড়ি,১ কেজি চিনি ও ২৫০ গ্রাম ম্যাঙ্গু ট্যাং ছিল।

আলী-মমতাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডেনমার্ক প্রবাসী মোঃ আলাঊদ্দীন ( হাসান ) জানান, রাজামেহার গ্রামের আমার জন্ম ভূমি এই এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করেই আলী- মমতাজ ফাউন্ডেশন কার্যক্রম শুরু। গত ২৪/০২/২০২১ ইং সাল থেকেই আলী- মমতাজ ফাউন্ডেশন এর সামাজিক ও মানবিক কার্যক্রম শুরু করা হয়। এ বছর মাহে রমজান উপলক্ষে ১৫০ টি পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে এবং আলী-মমতাজ ফাউন্ডেশন এর এরকম সামাজিক ও মানবিক কার্যক্রম আগামীতে আরো গতিশীল ও বেগবান হবে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলী- মমতাজ ফাউন্ডেশনের সদস্য মোঃ সুমন হুসাইন,মোসাঃ জাহানারা বেগম, মোসাঃ আমেনা বেগমসহ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম গাজীসহ আলী-মমতাজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

মোঃ বিল্লাল হোসেন,দেবীদ্বার প্রতিনিধিঃ