প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

আনিসুর রহমান খান :

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডের খিলাইল ফ্যাক্টরী নামক স্থানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার দক্ষিন‌ গাজিপুর গ্ৰামের হেলালের ছেলে মোঃ সজল (২৪) ও চান্দিনা উপজেলার সব্দুলপুর গ্ৰামের আবু তাহের ড্রাইভারের ছেলে রুবেল স্বর্নকার (৩০)৷

বিষয়টি নিশ্চিত করেন, দাউদকান্দি মডেল‌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা।

পুলিশ জানায়, শুক্রবার (৩১) মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কের বিশ্বরোডের খিলাইল ফ্যাক্টরী নামক স্থানে অভিযান চালিয়ে মোঃ সজল (২৪) ও রুবেল স্বর্নকার (৩০) নামের ২ ডাকাতকে আটক করে‌ পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে আটককৃত ডাকাতদের দেহ তল্লাশী করে ২টি চাপাতি ও ২টি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

প্রিন্ট করুন