নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রিতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার সকালে উপজেলার মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫শ’ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা জেলার গঙ্গারামপুর এলাকার আবু বক্কর মোল্লার ছেলে মো. মিরাজুল ইসলাম (৪০), কক্সবাজার জেলার দক্ষিণ ছাইয়াখালী এলাকার জাকির আহম্মেদের ছেলে মো. আনসার উদ্দিন ও একই জেলার জমির হোসেনের ছেলে হাকিম আলী।
ডিবির উপ-পরির্দশক পলাশ কান্তি রায় জানান, গোপন সংবাদের ভিত্তি জানতে পারেন বাহির জেলা থেকে মাদকের একটি চালান নারায়ণগঞ্জে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবিএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁ মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই তিন যুবককে ২৫শ’ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অনলাইন ডেস্ক :