কুমিল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চাল ডাল তেল কৃষি উপকরণ শিক্ষা উপকরণ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষে কুমিল্লায় বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
কুমিল্লা কান্দিরপাড় এর ছবিটি দলীয় কার্যালয় প্রাঙ্গণে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা। বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ, কুমিল্লা মহানগর বিএনপি’র আহবায়ক উদবাতুল বাড়ি আবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব হাজী জসিম উদ্দিন এবং কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। অবস্থান কর্মসূচীতে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন আওয়ামী লীগ আবারও কূটকৌশল করে ফের ক্ষমতায় থাকতে চায়। দেশের জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এ সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের গ্রেফতার করে বার্তা দিচ্ছেন, লাভ হবে না। ১০ দফা মেনে নিতে হবে, তত্ত্বাবধায়কের দাবি মেনে নিতে হবে।
সভাপতির বক্তব্যে হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, দেশের মানুষ জানে, এই সরকার ভালো না৷ এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। তাদের বিবেকবোধ নাই। কোনো অবস্থায়ই তাদের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। রোজা মুখে নিয়েও মানুষ এ সরকারের পতনে রাস্তায় নেমেছে। কারন দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে।
হাজি ইয়াসিন বলেন, বিদ্যুৎ তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ যখন দিশেহারা তখন সরকারের লোকেরা বলে দেশে অভাব নাই। কেন বলছে? কারণ তাদের কাছে লুটপাটের টাকা আছে, তাদের সম্পদের অভাব নাই। এই সরকারকে বিতাড়িত না করা পর্যন্ত আনদোলনের শেষ নাই।

নিজস্ব প্রতিবেদক :