প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১০৬ কেজি গাঁজাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা শহরতলীর আড়াইওড়া থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের মাদক বিরোধী জিরো টলারেন্স ঘোষণা অনুযায়ী কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজুর মোরশেদ এর দিক নির্দেশনায় এস আই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২ নং দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া এলাকায় অভিযান চালিয়ে ১০৬ কেজি গাঁজাসহ ৭ মামলার আসামি মাসুদকে গ্রেফতার করেন।

সূত্র আরও জানান, কোতয়ালী মডেল থানাধীন ০২নং উত্তর দূর্গাপুর ইউপিস্থ আড়াইওড়া সাকিনে রেললাইনের পশ্চিমে জনৈক নুরুল ইসলামের একতলা পাকা বিল্ডিং ঘরের ভাড়াটিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: মাসুদ প্রকাশ মাসুক বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা সহ অবস্থান করার সংবাদটি বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত হয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটিরত অবস্থায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করেন।

রাত ০২.২৫ ঘটিকার সময় বর্ণিত ঘরের দরজা খোলার পর কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: মাসুদ প্রকাশ মাসুকের (৩৪) ঘর থেকে পলায়নকালে সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামীকে আটক পূর্বক তাহার দেখানো মতে আসামী মাসুদের ভাড়াটিয়া হিসেবে থাকা বিল্ডিং ঘরের সিড়ির নিচ ও ছাদের উপর পানির ট্যাংকির উত্তর পাশ হইতে মোট ০৫টি বস্তার ভিতর থেকে বিশেষ কায়দায় স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০৬ (একশত ছয়) কেজি গাঁজা রাত ৩.৩০ ঘটিকার সময় উদ্ধার পূর্ব্ক জব্দ করা হয়।

বর্ণিত ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ প্রকাশ মাসুক ও পলাতক আসামী শাহিনুর আক্তার দ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে এসআই শেখ মফিজুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আটক মাসুদ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা হাম্বী বাড়ির মৃত মতিউর রহমান তৈয়ব মিয়ার ছেলে।

কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ প্রকাশ মাসুক এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পূর্বের ০৭ (সাত) টি মাদক মামলা বিচারাধীন।

প্রিন্ট করুন