প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

স্বেচ্ছাসেবী সংগঠন “রেডিয়াম ক্লাব, কুমিল্লা’র উদ্যোগে দুঃস্থ ও অল্প আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন

সংবাদ বিজ্ঞপ্তি :

স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব ব্লাড ডোনার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৭ এপ্রিল) অল্প আয় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রেডিয়াম ক্লাব আহবায়ক কমিটির নির্বাচিত আহবায়ক তুষার আহমেদ হেলাল, নির্বাচিত সদস্য সচিব রুহুল আমিন চৌধুরী (সুমন), যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ রাজু, যুগ্ন আহবায়ক ইমরান হোসেন মান্না, যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ, নির্বাচিত সদস্য ইমদাদুল হক ইমন, রুবায়েত রাফি, আসিফুর রহমান, মো: রাসেল, বিশাল আহমেদ, মো: সুজন, রিয়াজ, হিমেল আহমেদ সিজান, টিপু সুলতান, পারভেজ হোসেন, আরিফুর রহমান, পাভেল মিয়া, মো: পিয়াস প্রমূখ।

উক্ত ইফতার বিতরণ কালে সংগঠন এর সদস্যরা বলেন, আমাদের এই সংগঠন থেকে আমরা সমাজের বিভিন্ন অসহায় দরিদ্রদের মাঝে নানা সময়ে সহযোগিতা করে আসছি , ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বড় পরিসরে সহযোগিতার আশা ব্যাক্ত করেন আয়োজকরা। পাশাপাশি যারা এই ইফতার সামগ্রী বিতরনে সহযোগীতা করেছেন সকলকে উক্ত সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

প্রিন্ট করুন