কুমিল্লায় ১ লাখ ১২ হাজার পিস ভারতীয় আতশবাজিসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গত ১০ এপ্রিল দুপুরে জেলার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় জব্দ করা হয় চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন, একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ হুমায়ুন কবির এবং কুমিল্লার বরুড়া উপজেলার খাজুরগাও গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

নিজস্ব প্রতিবেদক :