প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা মহানগর কৃষক লীগের উদ্যোগে প্রচন্ড গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন :

গতকাল সকাল ১১ ঘটিকা থেকে কুমিল্লা শহরের বিভিন্ন পয়েন্টে প্রচন্ড গরমের মধ্যে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। এই মহৎ উদ্যোগটি নেয়া হয় কুমিল্লা মহানগর কৃষক লীগের আহব্বায়ক মো: খোরশেদ আলমের আদেশে এবং ২০ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আলী নোয়াবের উদ্যোগে।

এই উদ্যোগের মাধ্যমে পথচারীরা প্রচন্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কৃষক লীগের আহব্বায়ক মো: খোরশেদ আলম, যুগ্ম আহব্বায়ক কাজী সোহেল হায়দার, জোনায়েদ শিকদার তপু, এবং অন্যান্য সদস্যবৃন্দ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুমিল্লা ৬ আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।

প্রিন্ট করুন