প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ময়নামতি ক্রসিংয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় রোববার (২৬ মে) সন্ধ্যা ৭:৩০ টায়, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে একটি সফল অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ঝুমুর বাস নং- (ঢাকা মেট্টো-ব-১৫-৮৩৩০) থেকে মোট ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মো: লাবলু (২২) এবং রাকিব ইসলাম (১৯) কে আটক করা হয়। তাদের বহনকারী ব্যাগে প্রত্যেকের মধ্যে ৪ কেজি করে গাঁজা পাওয়া যায়।

এসআই শরীফ উদ্দিন এবং তার সঙ্গীয় ফোর্স এই অভিযানে অফিসার ইনচার্জের সাথে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে চেকপোস্ট করাকালীন এই উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

ওসি মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, “মহাসড়কে শৃঙ্খলা রক্ষা এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

প্রিন্ট করুন