বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপব্যবস্থাপক আব্দুল হাই ভূইঁয়া (৬২) এবং তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা বেগম (৫৬) এর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এই মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আবদুল হাই ভূইঁয়া বর্তমানে চাকুরি থেকে অবসরে আছেন এবং বরুড়া উপজেলার আমড়াতলী বড় ভাতুয়া এলাকার বাসিন্দা। মামলায় উল্লেখ করা হয়েছে, তারা অসৎ উদ্দেশ্যে ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। মিসেস আঞ্জুমান আরা বেগম তার স্বামীর অবৈধ সহায়তায় এই সম্পদ ভোগ দখলে রেখেছেন এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন আইনের বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদকের উপপরিচালক ফজলুল হক সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্তরা তাদের দখলে থাকা এই অর্থ অবৈধভাবে আয় করে ভোগদখলে রেখেছেন। যাতে অভিযুক্ত প্রধান আসামি মিসেস আঞ্জুমান আরা বেগমকে সহযোগিতা করেছেন তার স্বামী আব্দুল হাই ভূইঁয়া।

নিজস্ব প্রতিবেদক :