কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার (১৫ই ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দশজন গুরুতর আহত হয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ ধুমড়ে মুছরে যায়।
নিহতদের মধ্যে রয়েছেন যাত্রী নাছির মিয়া (৬০), পিতা মৃত মদন মিয়া, সাং রামচন্দ্রপুর, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা এবং গাড়ির সুপারভাইজার শ্যামল চন্দ্র দাস (৪৫), পিতা মৃত অতুল চন্দ্র দাস, সাং রামনগর, থানা ব্রামনপাড়া, জেলা কুমিল্লা। অন্য একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ফয়েজ আহাম্মদ ভূইয়া :