প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ব্যবসায়ী অপহরণ মামলার আসামি গ্রেফতার, জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকা থেকে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কৌশলে লাকসাম নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়সহ মোবাইল ও মোটরসাইকেল রেখে দেওয়া হয়।

ব্যবসায়ী মোঃ সওদাগর হোসেন বাদী হয়ে ২ মার্চ ২০২৪ সালে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সদর দক্ষিণ থানা পুলিশ লাকসাম থেকে ঘটনায় জড়িত শংকর দাসকে গ্রেফতার করেছে। এসআই জিয়াউল হকের আন্তরিক প্রচেষ্টা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের দিকনির্দেশনায় এ অভিযানে জনমনে স্বস্তি ফিরে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মোঃ সওদাগর হোসেনকে কৌশলে লাকসাম নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তার মোবাইল ফোন ও মোটরসাইকেল রেখে দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পুরাতন দোকানঘর/দালান কোটা ক্রয়ের ব্যবসায়ী সওদাগর হোসেন অভিযোগ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান ঢুলিপাড়া এলাকায় অবস্থিত। ঘটনার ১৪/১৫ দিন আগে অজ্ঞাতনামা একজন পুরুষ ও একজন মহিলা একটি এয়ারটেল নম্বর থেকে ফোন দিয়ে পুরাতন টিনের ঘর বিক্রির কথা জানায়। এরপর, সওদাগর ঘরটি ক্রয় করার জন্য ৫৩,০০০ টাকা ও ওয়াল্টন ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে তাদের সাথে দেখা করতে রওনা হন। বিজয়পুর বাজার রেললাইন সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছানোর পর, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ফয়েজগঞ্জ এলাকায় একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে মুক্তিপণ দাবি করা হয়। ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর পর তাকে মোবাইল ও মোটরসাইকেল রেখে ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “কুমিল্লা জেলার এসপি মহোদয়ের নির্দেশে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

ভুক্তভোগী ব্যবসায়ী সওদাগর হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি খুবই কৃতজ্ঞ। দীর্ঘদিন পর হলেও অভিযুক্ত একজনের আটক করেছে। বাকি আসামিদের গ্রেফতার সহ ন্যায় বিচার পেতে পুলিশের আন্তরিক সহযোগিতা কাম্য।

প্রিন্ট করুন